এলোমেলো » কম্পিউটার

এবার টরেন্ট ক্লায়েন্ট নিয়ন্ত্রণ করুন মোবাইল থেকে!
১০ বছর আগে যখন পিয়ার – টু – পিয়ার ফাইল শেয়ারিং শুরু হয় তখন এটা নানা  রকম সীমাবদ্ধতায় আটক ছিল। কিন্তু এখন ইন্টারনেট ট্রাফিকের বেশিরভাগ অংশই  ব্যবহার হয় টরেন্ট প্রটোকলের মাধ্যমে। টরেন্ট ক্লায়েন্টগুলো এখন এতটাই  এডভান্সড যে, এখন আর তাদের কোন সেন্ট্রালাইজড ট্র্যাকারেরও দরকার হয় না। শুধু তাদেরকে একটা টরেন্ট দিন, তারা নিজেরাই পিয়ার খুজে বের করবে।

জনপ্রিয়  টরেন্ট ক্লায়েন্টগুলোর সর্বশেষ একটা ফিচার হচ্ছ রিমোট কন্ট্রোল। চলুন আজ  তাহলে দেখা যাক কিভাবে এই রিমোট কন্ট্রোল ফিচারটার যথাযথ ব্যবহার করে  মোবাইল টরেন্ট ক্লায়েন্টের মত টরেন্টগুলোকে মোবাইল থেকে নিয়ন্ত্রণ করা যায়।  আমি অবশ্যই মোবাইলের পাশাপাশি অন্য পিসি থেকে নিয়ন্ত্রণের ব্যবস্থাটাও  দেখাব।

মোবাইল টরেন্ট ক্লায়েন্টের জন্য আপনার যা যা প্রয়োজনঃ

১. যে কোন আধুনিক টরেন্ট ক্লায়েন্ট। যেমন আমার রিকমেন্ডেশন হলঃ

উইন্ডোজে uTorrent

ম্যাকে Transmission

লিনাক্সে Transmission এবং kTorrent

২. ফুল ইন্টারনেট ব্রাউজিং ক্যাপাবিলিটি সহ যে কোন লেটেস্ট মডেলের ফোন।

টরেন্ট ক্লায়েন্টকে কনফিগার করাঃ

উইন্ডোজ – uTorrent

প্রথমে এটা নিশ্চিত করুন যে আপনি uTorrent এর সর্বশেষ ভার্সন ব্যবহার করছেন। আপনি Help -> Check for Updates অপশন থেকে এটা চেক করতে পারেন।

এখন Options -> Preferences মেনুতে যান বা Ctrl-P চাপুন।

সাইডবার থেকে Web UI সিলেক্ট করুন। এবার Enable Web UI বক্সে টিক দিয়ে এনাবল করুন। একটা ইউজারনেম এবং পাসওয়ার্ড সেট করুন। ডিফল্ট  পোর্টটাকেও পরিবর্তন করে দিতে পারেন। যেমন এখানে 9091 দেয়া হয়েছে।

লোকাল নেটওয়ার্ক থেকে টরেন্ট ক্লায়েন্ট একসেস করার জন্য আপনাকে শুধু আইপি এড্রেসটা তারপর একটা কোলন দিয়ে পোর্ট এবং তারপর /gui/ লিখতে হবে। আপনার আইপি এড্রেসটা বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, Start মেনুতে ক্লিক করুন। cmd টাইপ করুন এবং Enter চাপুন। কমান্ড প্রম্পট ওপেন হলে ipconfig টাইপ করুন এবং আবারও Enter প্রেস করুন। এবার IPv4 address লেখা লাইনটা খুজে বের করুন।

এখানে  দেখুন আইপি এড্রেসটা হচ্ছে 192.168.0.7 এখন লোকাল নেটওয়ার্কের সাথে  সংযুক্ত যে কোন পিসি বা মোবাইল থেকে uTorrent এর ওয়েব ইন্টারফেস একসেস করার  জন্য http://192.168.0.7:9091/gui/ ঠিকানায় যান।

ম্যাক -  Transmission

Transmission ইন্সটল করুন এবং ওপেন করুন। এবার মেনু থেকে Preferences এ যান এবং Remote tab সিলেক্ট করুন। Enable Remote Access চেকবক্সে টিক দিয়ে রিমোট একসেস এনাবল করুন। আপনার দেয়া পোর্ট নম্বরটা মনে  রাখুন অথবা লিখে রাখুন। ইউজারনেম এবং পাসওয়ার্ডটাও সেট করে নিন।

সেটিংস  সেভ করার জন্য উইন্ডোটা ক্লোজ করুন। টেস্টিংয়ের জন্য লোকাল নেটওয়ার্কের  অন্য একটা পিসির ওয়েব ব্রাউজার থেকে টরেন্ট পিসির আইপি, তারপর একটা কোলন  তারপর আপনার দেয়া পোর্ট নম্বরটা লিখে এন্টার করুন। তাহলেই আপনি  ট্রান্সমিশনের ওয়েব ইন্টারফেস একসেস করতে পারবেন।

আপনি যদি আপনার আইপি এড্রেসটা না জেনে থাকেন তবে এটা বের করার জন্য System Preferences এর Network সেকশন এ যান। যেমন এখানে আইপি এড্রেসটা হচ্ছে 192.168.0.5 ।

তবে একটা জিনিস মনে রাখবেন, ওয়্যারলেস কানেকশনগুলোতে সাধারণত আপনার  কানেকশন ডিসকানেক্ট করে রিকানেক্ট করলেই নতুন আইপি এড্রেস এসাইন করা হয়।  তাই আপনি যদি একই আইপি ব্যবহার করতে চান তবে তাহলে আপনার আইপি এড্রেসটা  ফিক্সড আইপিতে পরিবর্তন করে নিতে হবে। এটা আবশ্যিক হয়ে যাবে যখন আপনি আপনার  টরেন্ট ক্লায়েন্টকে ইন্টারনেট থেকে কন্ট্রোল করতে চাবেন।

লোকাল নেটওয়ার্কের বাইরে থেকে টরেন্ট ক্লায়েন্ট একসেস করা

আপনার লোকাল নেটওয়ার্কের বাইরে থেকে টরেন্ট ক্লায়েন্টের রিমোট একসেস পেজ  ওপেন করার জন্য আপনার রাউটারের সেটিংসটা একটু পরিবর্তন করে নিতে হবে। যাতে  আপনার রাউটার দরকারী রিকোয়েস্টগুলো লোকাল পিসিতে ফরওয়ার্ড করে দিতে পারে।  আপনার রাউটারের একটা আলাদা আইপি এড্রেস আছে যেটা দিয়ে সে বাইরের পৃথিবীর  সাথে যোগাযোগ করে। আমাদেরকে এই দুটোর মাঝে লিংক করে দিতে হবে। এটা করতে হবে  যেন রাউটারটা 9091 পোর্টে যে রিকোয়েস্টগুলো রিসিভ করবে সেগুলো যেন লোকাল  পিসিতে ফরওয়ার্ড করতে পারে। তাতে পিসি টরেন্ট ক্লায়েন্টের ওয়েব ইন্টারফেস  সহ রেসপন্স করতে পারবে।

আপনার রাউটার ইন্টারফেস ওপেন করুন। সবচেয়ে কমন লিংকটা হচ্ছে  http://192.168.0.1/ । তবে এজন্য আপনার রাউটারের এডমিন পাসওয়ার্ড প্রয়োজন  হবে। এটা রাউটারের ডকুমেন্টেশনেই পেয়ে যাবেন।

রাউটার ইন্টারফেস ভ্যারী করতে পারে। তবে আপনার প্রয়োজন হলো Port Forwarding নামক একটা সেকশনের। এখানে দেখুন অপশনটা সাইডবারে এডভান্সড সেটিংসের ভিতরেই আছে। Add Custom Rule এর ফর্মটা পূরণ করুন। এবার এড বাটন চাপুন। আবারও বলছি এখানেও সেটিংসগুলো  আলাদা হতে পারে আপনার রাউটারে। তারপরও যে ঘরগুলো পূরণ করার দরকার হতে পারে  সেগুলো হচ্ছেঃ

Name: আপনার মনে রাখার সুবিধার জন্য। যেমন এখানে দেয়া হয়েছে “web gui” ।

Start Port and End Port: আমরা যেহেতু শুধুমাত্র একটা পোর্ট ব্যবহার করছি তাই Start এবং End দুটোর জন্যই এখানে 9091 দেয়া হয়েছে।

Protocol: এটা জাস্ট শিওর হওয়ার জন্য। Both এ সেট করুন।

Local IP address:  এটা আপনার টরেন্ট মেশিনের আইপি  যেটা আপনি আগেই নোট করে রেখেছিলেন। কিছু কিছু ইন্টারফেসের জন্য আপনাকে  আইপির পুরো চারটা সেকশনই পূরণ করতে হতে পারে। কিন্তু এখানে শুধুমাত্র শেষের  নম্বরটা দিতে হয়েছে।

এবার আপনার এক্সটার্নাল আইপিটা বের করতে হবে। সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই  ঠিকানায় যানঃ http://whatismyipaddress.com/ এবং সেখানে থাকা নম্বরটা কপি  করে রাখুন।

এটা  কাজ করছে কিনা সেটা টেস্ট করার জন্য আপনার মোবাইলের ওয়াইফাই অফ করে দিন।  এটা মোবাইলকে 3G বা EDGE ব্যবহার করার জন্য ফোর্স করবে। এবার মোবাইলের  ব্রাউজার থেকে http://(your external IP):9091 ( বা আপনার দেয়া পোর্ট) ঠিকানায় যান। আপনি যদি uTorrent ব্যবহার করে থাকেন তবে অবশ্য শেষে /gui/ যোগ করে দিবেন।

এটা দেখুন, ফুল ফাংশনাললি সেটআপ করা শেষ।

এখন  আপনি খুব সহজেই আপনার মোবাইল থেকে ইন্টানেটের মাধ্যমে আপনার টরেন্ট  ক্লায়েন্টকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। টরেন্ট আপলোডও করতে  পারবেন মোবাইল থেকেই।

হ্যাপি ডাউনলোডিং।

ধন্যবাদ সবাইকে। ভাল থাকুন।

এই পোস্টের সাথে লিংক করুন!

ইমেইলঃ

ওয়েবসাইট বা ব্লগঃ

ফোরামঃ

পারফেক্ট ডেস্কটপঃ লিনাক্স মিন্ট (জুলিয়া) – পর্ব ২
আমার আগের পোস্টে লিখেছিলাম কিভাবে একটা উইন্ডোজ মেশিনকে সম্পূর্ণরুপে  প্রতিস্থাপনযোগ্য একটা লিনাক্স মেশিন প্রস্তুত করা যায়। পোস্ট বেশি লম্বা  হয়ে যাওয়ায় ওখানে শেষ করতে পারিনি। এই কাজে কোন এপসগুলো দরকার হবে আগের  পোস্টে তার একটা লিস্ট দিয়েছিলাম। এখান থেকে পোস্টটি দেখতে পারেন। আজকে শুরু করব ইন্সটলেশন। আশা করি আপনারা লিনাক্স মিন্টের লাইভ সিডি বা ডিভিডিটা জোগাড় করে ফেলেছেন।

আমরা প্রথমে পুরো ইন্সটলেশন প্রসেসটাকে দুটো পর্যায়ে ভাগ করে নিব।

বেজ সিস্টেম ইন্সটল

বাদবাকি অন্যান্য সফটওয়্যার ইন্সটল

প্রথমে বেজ সিস্টেম ইন্সটলঃ

লাইভ ডিভিডি টাকে পিসিতে ঢুকিয়ে পিসি রিস্টার্ট দিন।

মিন্টের  লাইভ ডেস্কটপ চালু হবে। এটার সুবিধা হল, এভাবে আপনি আপনার পিসির কোনরকম  পরিবর্তন না করেই লিনাক্স মিন্ট চালাতে পারবেন। টেস্টিংয়ের কাজটাও সেরে  নিতে পারবেন।

পিসির হার্ডওয়্যারের উপর নির্ভর করে কিছুটা সময় লাগতে পারে।

এটা হলো আপনার লিনাক্স মিন্টের ডেক্সটপ। চাইলে টেস্ট করে নিতে পারেন। তারপর ইন্সটল করতে চাইলে Install Linux Mint আইকনে ডাবল ক্লিক করুন। তাহলে ইন্সটলেশন উইন্ডো ওপেন হবে।

ইন্সটলেশন  উইন্ডো ওপেন হলে প্রথমেই আপনার ভাষা সিলেক্ট করুন। একেবারে নতুন হলে  ইংরেজীটাকেই ডিফল্ট হিসেবে রাখুন। প্রথম প্রথম বাংলা নিয়ে একটু সমস্যা হতে  পারে। এরপর ফরওয়ার্ড বাটন চাপুন। এবার রিকোয়ারমেন্ট চেক করা হবে।

মেইন  রিকোয়ারমেন্ট হল হার্ডডিস্কে নূনতম ২.৬ গিগা খালি জায়গা। আরেকটা জিনিস চেক  করুন, ল্যাপটপ হলে যেন ব্যাটারীর চার্জ ঠিকমত থাকে। আর চেষ্টা করুন পিসি  নেট কানেক্টেড রাখতে। না রাখলেও অবশ্য তেমন ক্ষতি নেই। এরপর সামনে আগান।এখানে হার্ডডিস্ক অপশন বাছাই করতে বলবে। Specify partitions manually (advanced) অপশনটা বাছাই করুন। সামনে এগোন।

এই ধাপে আপনাকে  পার্টিশন বাছাই করে দিতে হবে। যদিও ২.৬ গিগায় ইন্সটল করা যাবে, তবে জায়গার  সমস্যা না থাকলে আমি রিকমেন্ড করব মোটামুটি ১০ গিগা জায়গা ছেড়ে দিন। যে  পার্টিশনে ইন্সটল করতে চান সেটার উপর রাইট ক্লিক করে চেঞ্জ বাটনে ক্লিক  করুন। মাউন্ট পয়েন্ট হিসেবে / (স্ল্যাশ) দিন। ফরম্যাট লেখা বক্সে টিক দিন।  টাইপ হিসেবে ext4 নির্বাচন করুন। এরপর ওকে করুন। জায়গা থাকলে ১ গিগার একটা  সোয়াপ পার্টিশন দিন। ওটাও একই ভাবে দিন। তবে এক্ষেত্রে আপনাকে আর  মাউন্টপয়েন্ট সিলেক্ট করতে হবে না। কাজ শেষ হলে সতর্কতার সাথে জিনিসটা  আবারও চেক করুন। শেষ হলে Install Now বাটনে ক্লিক করুন। ইন্সটলেশন  প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

এখান থেকে আপনার টাইমজোন সিলেক্ট করুন। সামনে এগোন।

এই  উইন্ডোতে আপনার কীবোর্ড লেআউট বাছাই করতে বলা হবে। ডিফল্ট হিসেবে USA টাই  রেখে দিন। পরে দরকার হলে যেকোন সময় অন্য আরেকটা বাছাই করে নিতে পারবেন। কোন  সমস্যা নেই।

এই  ধাপে আপনার কাছে কিছু তথ্য চাওয়া হবে, যেমন আপনার নাম, ইউজারনেম, পাস,  পিসির নাম এই সবই আরকি। ঘরগুলো পূরণ করে ফেলুন। তারপর ফরোয়ার্ড করুন।

আপনার কাজ শেষ। এবার ইন্সটল শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। সাধারণত ৭-৮ মিনিট সময় লাগে।

ইন্সটলেশন শেষ। এবার Restart Now বাটনে ক্লিক করুন এবং পিসি রিস্টার্ট দিন।

লিনাক্স মিন্ট চালু হবে।

লগইন উইন্ডোতে পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

প্রথমবার লগইন করার পর একটা হেল্প উইন্ডো দেখানো হবে। চাইলে পড়ে দেখতে পারেন। নাহলে ক্লোজ বাটন চাপুন।

এই  হচ্ছে আপনার লিনাক্স মিন্ট ডেস্কটপ। এখন আপনার পিসি আপনার জন্য সম্পূর্ণ  প্রস্তুত। চাইলে গান শুনতে পারেন, বা মুভি দেখতে পারেন। সেজন্য একাধিন  প্লেয়ার ইন্সটল হয়েছে। অফিসের কাজ করতে পারেন। পুরো ওপেন অফিস স্যুট ইন্সটল  করা হয়েছে। ইন্টারনেট ব্যবহার করতে চাইলে তাও করতে পারেন। ব্রাউজার হিসেবে  ফায়ারফক্স এসেছে। মেইল ক্লায়েন্ট হিসেবে এসেছে ইভোলিউশন। সাথে আছে  ইন্সট্যান্ট মেসেঞ্জার পিজিন। মোট কথা আপনার পিসি আপনার কাজের জন্য পুরো  প্রস্তুত।

যাই হোক এই হলো বেজ সিস্টেম ইন্সটলেশন। আমি সত্যিই দুঃখিত, আজও  আমি পুরোটা শেষ করতে পারলাম না। সিস্টেম আপডেট, কিছু ড্রাইভার ইন্সটল  (প্রযোজ্য ক্ষেত্রে) এবং অন্যান্য সফটওয়্যারগুলোর ইন্সটলেশন প্রক্রিয়া আমি  সামনের পর্বে দেখাবো। আমি কথা দিচ্ছি সামনের পর্বে পুরোটা শেষ করে দিব। সে  পর্যন্ত উপভোগ করতে থাকুন মুক্তির স্বাদ। সাড়া দিন মুক্ত দুনিয়ার ডাকে। এবং  অতি অবশ্যই ভাল থাকুন।

ও আরেকটা কথা, যারা আগের পর্ব মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিন।

পারফেক্ট ডেস্কটপঃ লিনাক্স মিন্ট (জুলিয়া) – পর্ব ১

পূর্ব প্রকাশঃ বিজ্ঞান প্রযুক্তি

এই পোস্টের সাথে লিংক করুন!

ইমেইলঃ

ওয়েবসাইট বা ব্লগঃ

ফোরামঃ

পারফেক্ট ডেস্কটপঃ লিনাক্স মিন্ট (জুলিয়া) – পর্ব ১
পারফেক্ট! নাহ, পারফেক্ট কোন কিছুই হয় না দুনিয়াতে। তারপরও আজ আমি  আপনাদের দেখাব কিভাবে একটি পরিপূর্ণ লিনাক্স মিন্ট মেশিন সেটআপ দিবেন, যা  উইন্ডোজকে সম্পূর্ণরুপে প্রতিস্থাপন করতে সক্ষম। উইন্ডোজে আপনি যে সব  সফটওয়্যার ব্যবহার করেন তার পূর্ণ বিকল্প থাকবে এতে। সুবিধাগুলো পরিষ্কার – আপনি পাচ্ছেন একটা নিরাপদ কম্পিউটিং সিস্টেম যাতে থাকছে না কোন DRM Restriction বা অন্য কোন ধরণের বাধা।

লিনাক্স মিন্ট

লো প্রোফাইল মেশিনগুলোতে যা কিনা খুবই স্মুথলি চালানো যায়। আরও সুবিধার  মধ্যে অন্যতম একটা হচ্ছে সবগুলো সফট পাচ্ছেন সম্পূর্ণ ফ্রীতে। আরও একটা  সুবিধা হচ্ছে, লিনাক্স মিন্ট আমার দেখা মতে সবচেয়ে ইউজার ফ্রেন্ডলি ডেস্কটপ  যা নতুন লিনাক্স ব্যবহারকারীদের জন্যও খুবই সহজ।

আসুন কাজ শুরু করা যাক।

প্রয়োজনীয় এপ্লিকেশন

একটা উইন্ডোজ মেশিনকে সম্পূর্ণরুপে সরিয়ে দিতে হলে আমি চাইব একটা মিন্ট মেশিন যেটায় নিচের এপসগুলা রেডি থাকবে।

গ্রাফিক্সঃ

The GIMP - এডোব ফটোশপের ফ্রী রিপ্লেসমেন্ট

F-Spot - জিমোম ডেস্কটপের জন্য সকল রকম সুবিধা সম্পন্ন ব্যক্তিগত ফটো ম্যানেজমেন্ট সফট

Google Picasa - ফটো এডিটর এবং অর্গানাইজার

ইন্টারনেটঃ

Firefox – নিরাপদ এবং ওপেনসোর্স ওয়েব ব্রাউজার

Opera – বিভিন্নরকম সুবিধা সম্পন্ন আরেকটি ফ্রী ওয়েব ব্রাউজার

Flash Player 10 – ফ্ল্যাশ প্লেয়ার প্লাগইন

FileZilla - সবচেয়ে বেশী জনপ্রিয় এফটিপি ক্লায়েন্ট

Thunderbird - ইমেইল, নিউজ এবং ফীড ক্লায়েন্ট

Evolution - একই সাথে ইমেইল, ক্যালেন্ডার, এড্রেসবুক এবং টাস্ক লিস্ট ম্যানেজার

aMule - P2P ফাইল শেয়ারিং এপ্লিকেশন

Transmission BitTorrent Client – বিটটরেন্ট ক্লায়েন্ট

Vuze - জাভা বিটটরেন্ট ক্লায়েন্ট

Pidgin - মাল্টি-প্ল্যাটফরম ইন্সট্যান্ট মেসেঞ্জার

Skype – স্কাইপে মেসেঞ্জার

Google Earth – গুগল আর্থ ডেস্কটপ ক্লায়েন্ট

Xchat IRC - আইআরসি ক্লায়েন্ট

অফিসঃ

OpenOffice Writer - মাইক্রোসফট অফিসের বিকল্প

OpenOffice Calc - মাইক্রোসফট এক্সেলের রিপ্লেসমেন্ট

Adobe Reader – পিডিএফ রিডার

GnuCash - ডাবল-এন্ট্রি বুক-কিপীং পার্সোনাল ফাইন্যান্স সিস্টেম

Scribus - ওপেনসোর্স ডেস্কটপ পাবলিশিং (DTP) এপ্লিকেশন

সাউন্ড এবং ভিডিওঃ

Amarok - অডিও প্লেয়ার

Audacity - ফ্রী, ওপেন সোর্স, ক্রস প্ল্যাটফরম সাউন্ড এডিটর

Banshee - অডিও প্লেয়ার, বিভিন্ন রকম ফরম্যাট এনকোড এবং ডিকোড করতে পারে এছাড়া এপল আইপডের সাথেও মিউজিক সিনক্রোনাইজ করা যায়

MPlayer - মিডিয়া প্লেয়ার (ভিডিও/অডিও), WMAসাপোর্ট সহ

Rhythmbox Music Player - অডিও প্লেয়ার, এপলের আইটিউনের সমতূল্য, আইপডের সাপোর্টও আছে

gtkPod - এপলের আইটিউনের মত আরেকটা সফটওয়্যার, আইপড, আইপড ন্যানো, আইপড শাফল, আইপড ফটো এবং আইপড মিনি সাপোর্ট করে

XMMS - উইনএম্পের সমতূল্য আরেকটি অডিও প্লেয়ার

dvd::rip - সবরকম সুবিধা সম্পন্ন ডিভিডি রিপার

Kino - ফ্রী ডিজিটাল ভিডিও এডিটর

Sound Juicer CD Extractor - সিডি রিপার টুল, বিভিন্ন রকম অডিও কোডেক সমর্থন করে

VLC Media Player - অল ইন ওয়ান মিডিয়া প্লেয়ার (ভিডিও/অডিও)

Totem - মিডিয়া প্লেয়ার (ভিডিও/অডিও)

Xine - মিডিয়া প্লেয়ার, বিভিন্ন রকম ফরম্যাট সাপোর্ট করে

Brasero - সিডি/ডিভিডি বার্ণিং প্রোগ্রাম

K3B – সিডি/ডিভিডি বার্ণিং টুল

Multimedia Codecs – সব ধরণের মিডিয়া ফাইল চালানোর জন্য কোডেক

প্রোগ্রামিং

KompoZer - WYSIWYG এইচটিএমএল এডিটর, ম্যাক্রোমিডিয়া ড্রীমওয়েভারের সমতূল্য

Bluefish - টেক্স এডিটর, বিভিন্ন প্রকার প্রোগ্রামিং এবং মার্কআপ ল্যাংগুয়েজের জন্য উপযোগী

Quanta Plus - ওয়েব ডেভেলপমেন্ট এনভায়র্নমেন্ট, WYSIWYG এডিটর সহ

অন্যান্যঃ

VirtualBox - আপনার লিনাক্স ডেস্কটপে অন্যান্য ওএসগুলো চালানোর সুযোগ করে দেয়। যাতে আপনার মেশিনে বারে বারে হার্ডডিস্ক পার্টিশন করতে না হয়।

TrueType fonts – বিভিন্ন ট্রুটাইপ ফন্ট

Java – জাভা এনভায়র্নমেন্ট

Read-/Write support for NTFS partitions – এনটিএফএস পার্টিশনে ফুল একসেস সাপোর্ট

সবগুলো এপ্লিকেশনই লিনাক্স মিন্ট রিপোজিটরীতেই পাওয়া যাবে।

আপনি হয়তো খেয়াল করেছেন, একই কাজের জন্য একাধিক সফট রাখা হয়েছে। তবে  আপনি যদি জানেন যে আপনার কোনটা দরকার বা কোনটা আপনার প্রিয় তাহলে সবগুলোর  দরকার নেই। যেমন বার্ণিং টুল হিসেবে Brasero এবং k3b রেখেছি। যে কোন একটা  ইন্সটল করলেই হবে। এটা অন্যন্য সফটগুলার ক্ষেত্রে প্রযোজ্য।

এহহে, পোস্টতো দেখি বিশাল হয়ে যাচ্ছে। তারচেয়ে আপনাদের একটা কাজ দিয়ে  রেখে যাই, বাকিটুকু আমি পরের পোস্টে দেখাবো। আপনারা এই সময়টার মধ্যে  লিনাক্স মিন্টের লাইভ সিডিটা ডাউনলোড করে ফেলুন। প্রথমে এখান থেকে http://www.linuxmint.com/torrent/linuxmint-10-gnome-cd-i386.iso.torrent টরেন্ট  ফাইলটা নামান। এবার যে কোন টরেন্ট ক্লায়েন্ট দিয়ে আইএসওটা ডাউনলোড করে  ফেলুন। ডাউনলোড শেষ হলে ISO ফাইলটা একটা সিডিতে রাইট করে রাখুন।

আমি খুব দ্রুতই পরের পর্ব নিয়ে আসছি। সে পর্যন্ত ভাল থাকুন।

ধন্যবাদ।

পূর্বপ্রকাশঃ বিজ্ঞান প্রযুক্তি

এই পোস্টের সাথে লিংক করুন!

ইমেইলঃ

ওয়েবসাইট বা ব্লগঃ

ফোরামঃ

সুযে ১১.৪ কি আমার জন্য না!?
খুব আগ্রহ নিয়ে ওপেন সুসের নতুন ভার্সন ১১.৪ এর জন্য অপেক্ষা করছিলাম। সিদ্ধান্ত নিয়েছিলাম এটা দিয়েই সুযের কেডিইতে মুভ করবো। আর পাশে উবুন্টু গ্নোমটা রাখবো। কিন্তু তা আর হলো না।

রাতে সাড়ে ১০ টার দিকে বসেছি। হোম ফোল্ডারে থাকা ডাউনলোড শেষ হওয়া ফাইলটা রাইট ক্লিক করে ডিভিডি বার্ণ করলাম।

অনেকআগে  বার্ণ করা ম্যাভেরিকের ডিভিডিটা ঢুকিয়েছি পার্টিশন ঠিক করব বলে। ৩-৪ বার  ট্রাই করলাম, ওয়েলকাম উইন্ডোতে গিয়ে আটকে যাচ্ছে। ডেস্কটপে আর যাচ্ছে না।  মেজাজ খারাপ হওয়া শুরু হল। সিডিকে ধামকি দিলাম, লাস্ট ট্রাই কাজ হলে হবি  নাহলে মিন্ট ট্রাই করব। এবার কারেন্ট বিশ্রামে গেল। আবার এক ঘন্টা পর।  উবুন্টুর সিডি ড্রাইভেই ছিল। এবার দেখি কিছুটা ভয় পেয়েছে। চুপচাপ ডেস্কটপে  ঢুকে গেল এবং খুবই ফাস্ট রেসপন্স করতে শুরু করল। পার্টিশনের কাজ শেষ করতে  আর সময় লাগলো না। সাথে পিসিতে থাকা দুটো সিস্টেমই মুছে দিলাম।

এবার  ইন্সটলেশন। সুসের ডিভিডিটা ঢুকিয়ে ইন্সটল করে ফেললাম। ইন্সটল করার পর আমার  চক্ষু চড়ক গাছের চেয়েও বড় কিছু হয়ে গেছে। আমার গরম গরম রাইট করা ডিভিডিটা  ১১.৪ না, ১১.৩   । আমার ২৫ টাকা জলে গেল।  এর মাঝে আরও স্পেশালিটি হচ্ছে এটা শুধু হোম বাদে অন্য কোন ফোল্ডার বা  ড্রাইভ একসেস করতে পারছে না। কি করি কি করি। আবার লাইভ সিডি ঢুকালাম। ১১.৪  এর ফাইলটা কপি করে এটার ডেস্কটপে এনে রাখলাম। এবার হার্ডডিস্ক থেকে বুট করে  আবার নতুন করে রাইট করলাম।

এবার দ্বিতীয় ইন্সটলেশন। শুরু করলাম। সব  ওকে। কিন্তু ডিস্ক বাছাই এর অপশনে গিয়ে বারে বারে এরর। তার নাকি একটা fat  পার্টিশন চাইই চাই, /boot/efi হিসেবে। আবার লাইভ সিডি, আবার পার্টিশন করার  পর আবার সুসের ডিভিডি ঢুকালাম। এবার ইন্সটলেশন শুরু হল। ইন্সটলেশনের শেষ  দিকে আবার ঝামেলা। বুটলোডারের ফাইল ক্রিয়েট করতে পারতেছে না। ডিফল্টভাবে  সম্ভবত ELILO ছিল বুট লোডার হিসেবে। ওটা গুতিয়ে পরিবর্তন করে গ্রাব দিলাম।  ইন্সটলেশন শেষ হলো। কিন্তু একি! রিস্টার্ট দেয়ার সময় হ্যাংড!! ৫-৭ মিনিট পর  ফোর্স রিস্টার্ট দিলাম।

আবার নতুন করে ইন্সটলেশন শুরু করলাম। এবার  ইন্সটল শুরু হওয়ার আগে লাস্ট ওভারভিউ দেখানোর সময়ই বুটলোডার পরিবর্তন করে  গ্রাব দিয়ে দিলাম। এবার ভালভাবেই শেষ হল ইন্সটল, কিন্তু শেষ হইয়াও হইল না  শেষ। আবারও হ্যাং। এবার রিস্টার্ট দেয়ার আগে ডিস্কটা বের করে নিলাম।  রিস্টার্ট হওয়ার পর দেখি সিস্টেম কনফিগার হচ্ছে।  শেষ হওয়ার পর ডেস্কটপ আসলো। এতক্ষণ মাথা ঘুরলেও অবস্থা দেখে এবার বমি আসতে চাইল।   এত্ত বাজে অবস্থা রেজুলেশনের। সেটিংসে দেখি মাপ ঠিকই আছে। তাও এই অবস্থা।  আধাঘন্টা গুতাগুতি করলাম। কোন ফল হলো না। রাত মোটামুটি ৩ টা সোয়া তিনটা  বাজে। এতক্ষণ পরে মনে হল আমি সুযে নিয়ে ফেড আপ।

কি  আর করা। এবার উবুন্টুর সিডি ঢুকিয়ে ঝটপট ইন্সটল দিয়ে ফেললাম। k3b নামিয়ে  মিন্টের কেডিইটা বার্ণ করে ফেললাম। ওপেন অফিস রিমুভ করে দিলাম। আপডেট সাইজ  নেমে এল ৬৯ মেগায়। ফুল সিস্টেম আপডেট দিলাম। পিসি মোটামুটি কনফিগার করে  ফেললাম। আবার পিসি রিস্টার্ট। এবং মিন্টের কেডিইটাও ইন্সটল করে ফেললাম।

এখন মিন্ট থেকেই লিখছি।

এই পোস্টের সাথে লিংক করুন!

ইমেইলঃ

ওয়েবসাইট বা ব্লগঃ

ফোরামঃ

পেঙ্গুইন মেলা ২০১১ খুলনা
গত ১১ ই ফেব্রুয়ারী, ২০১১ রোজ শুক্রবার, বন্দরনগরী খুলনার শিববাড়ী মোড়ে, দৈনিক প্রবাহ পত্রিকার কনফারেন্স রুমে, একঝাঁক লিনাক্সপ্রেমীর আগ্রহে আর উৎসাহে লিনাক্স মিন্ট বাংলাদেশ (www.linuxmint-bd.org) এবং ওপেনসুয্যে বাংলাদেশ (www.opensuse-bd.org) এর সার্বিক সহযোগীতা আর আয়োজনে অনুষ্ঠিত হলো “পেঙ্গুইন মেলা – ২০১১”।

বিকাল তিনটা নাগাদ অনুষ্ঠান শুরু হবার কথা থাকলেও অংশগ্রহনকারীরা উপস্থিত হতে শুরু করেন বেলা ৩টা থেকেই। রেজিষ্ট্রেশান শেষে লিনাক্স ব্যবহারবিধি, তথ্য মন্ত্রলায়ন কর্তৃক প্রকাশিত ‘কপিরাইট’ বিষয়ক লিফলেট এবং ওপেনঅফিস বিষয়ক অংকুরের লিফলেট হাতে নিয়ে অংশগ্রহনকারীরা প্রবেশ করতে থাকেন কনফারেন্স রুমে। ফলে অনুষ্ঠানের সময়সূচী তে ছোট্ট পরিবর্তন এনে অনুষ্ঠান শুরু হয় সাড়ে তিনটা নাগাদ। সঞ্চালকের ভূমিকায় অবতীর্ণ হন এই “পেঙ্গুইন মেলা – ২০১১” আয়োজনের খুলনার বিভাগীয় সমন্বয়ক, খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রসাশন বিভাগের শিক্ষার্থী আবু আশরাফ মাসনুন ও খুলনার সিটি পলিটেকনিকের কম্পিউটার প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ও অনুষ্ঠানের একজন স্বেচ্ছাসেবক মেহেদী হাসান। এই দু’জনের প্রাঞ্জল উপস্থাপনায় অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত বাজানো এবং এর প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে। এরপর পরই সরাসরি আড্ডার ঢংয়ে অনুষ্ঠান সঞ্চালনা শুরু করে দেন মাসনুন ও মেহেদী।

প্রথমেই আয়োজনের অংশগ্রহনকারীদের কে ছুটির দিনে শীতের বিকেলে নিজের ব্যক্তিগত কাজ ব্যতিরেকে অনুষ্ঠানে অংশনেবার জন্য ধন্যবাদ দেন মাসনুন। অতঃপর নিজের পরিচয় প্রদানের মাধ্যমে শুরু করেন ঢাকার অতিথিদের এবং আয়োজকদের সবার সাথে পরিচয় পর্ব। এর পরপরই লিনাক্স নিয়ে নিজের অভিজ্ঞতার আর আনন্দ বেদনার কথা বলেন ডিজিটাল ওয়াচ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব জেড এম মেহেদী হাসান। তাঁর বক্তব্যে অংশগ্রহনকারীরা লিনাক্স ব্যবহারের বিষয়ে আগ্রহী হন। এরপর বক্তব্য রাখেন খুলনার সিটি পলিটেকনিকের কম্পিউটার প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ও অনুষ্ঠানের একজন সমন্বয়ক বিশ্বজিৎ চক্রবর্তী। তাঁর বক্তব্যের মধ্যে দিয়ে লিনাক্সের নানান জটিলতা সবার সামনের উন্মোচিত হয়। পরে অবশ্য রিং ভাইয়ের বিস্তারিত আলোচনার সময়ে তাঁর এই ভ্রন্ত ধারনাগুলো দূরীভুত হয়। এরপর বক্তব্য রাখেন ঢাকা থেকে আগত অতিথি, বাংলাদেশ-জার্মান কারিগরী প্রশিক্ষন কেন্দ্রের দশম শ্রেনীর শিক্ষার্থী সোহানুর রহিম জোয়ারদার। এত অল্প বয়েসেই নিজের লিনাক্স অভিজ্ঞতার কথা প্রাঞ্জলভাবে উপস্থাপন করতে দেখে আগত অংশগ্রহনকারীরা অভিভূত হন। এরপর বক্তব্য রাখেন খুলনার সিটি পলিটেকনিকের কম্পিউটার প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ও অনুষ্ঠানের একজন সমন্বয়ক, ওপেনসুয্যে বাংলাদেশ এর প্রতিনিধি অনুপ দেবনাথ। তাঁর নিজ পিসির হার্ডওয়্যার সমস্যার কারনে বেশ অনেকটা সময়ই উনি নিজে লিনাক্স ব্যবহারের আগ্রহী হয়েও ব্যবহার করতে পারেননি। বর্তমানে তিনি একজন দক্ষ লিনাক্স ব্যবহারকারী এবং লিনাক্স নিয়ে নানান অভিজ্ঞতা তিনি সবার সাথে আলোচনা করেন। এরপর আয়োজনের স্বেচ্ছাসেবী এবং খুলনার সিটি পলিটেকনিকের কম্পিউটার প্রকৌশল বিভাগের শিক্ষার্থী রিপন ঢালী বক্তব্য রাখেন। যদিও তিনি ততটা আগ্রহী ছিলেন না লিনাক্সের ব্যাপারে তবু অনুপ এবং বিশ্বজিৎ তাঁকে এই ব্যাপারে আগ্রহী করে তোলেন।

এরপর শুরু হয় আয়োজনের দ্বিতীয় অধ্যায়, অংশগ্রহনকারীদের পরিচয় এবং বক্তব্য প্রদানের পালা। আয়োজনে উপস্থিত খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট), খুলনা মেডিকেল কলেজ সহ বিভিন্ন সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্টানের ছাত্র/ছাত্রীরা সহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ নিজের কম্পিউটিং অভিজ্ঞতা এবং লিনাক্স ব্যবহার করতে গিয়ে নিজেদের বিড়ম্বনার কথা সবার মাঝে আলোচনায় তুলে ধরেন। অনেকেই লিনাক্স বিষয়ে নিজেদের জানা-অজানা প্রশ্নগুলোর উত্তর চেয়ে প্রশ্ন উত্থাপন করেন রিং ভাইয়ের কাছে।

আয়োজনের তৃতীয় অধ্যায় শুরু হয় বিকাল পৌনে পাঁচটা নাগাদ। আয়োজনের প্রধান সমন্বয়ক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা বিষয়ক বিশেষজ্ঞ পরামর্শক, লিনাক্স মিন্ট বাংলাদেশ এর প্রতিনিধি সাজেদুর রহিম জোয়ারদার আলোচনা শুরু করলেন। তাঁর আলোচনার মধ্য দিয়ে অংশগ্রহনকারীরা লিনাক্স নিয়ে নিজেদের নানান অজানা ভীতিগুলো থেকে মুক্তি পান। নানান সমস্যার সরাসরি সমাধান মেলে রিং ভাইয়ের আলোচনায়। আয়োজকেরা সহ অংশগ্রহনকারীরা জানতে পারেন লিনাক্সের ইতিকথা, কেন লিনাক্স বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বিশাল অবদান রাখতে পারবে, কিভাবে দেশজ সফটওয়্যার শিল্পের মানোন্নয়নে অবদান রাখতে পারে লিনাক্স ও মুক্ত সফটওয়্যার, কিভাবে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব এই সফটওয়্যার খাতে নিজ পিসিতে লিনাক্স ভিত্তিক ওএস ব্যবহারের মাধ্যমে ইত্যাদি। পাইরেসী প্রতিরোধে লিনাক্সের ভূমিকা কি হতে পারে তা নিয়েও বিস্তারিত আলোচনা করেন রিং ভাই। রিং ভাইয়ের আবেগঘন বক্তৃতা সংক্ষিপ্ত করতে দুই দুইবার চিরকুট পাঠাতে হলো “বক্তব্য সংক্ষেপ করুন”। উপস্থিত দর্শক শ্রোতারা, যাঁরা সবাই এতক্ষন মুগ্ধ হয়ে শুনছিলেন, তাঁদেরকে মোহাবিষ্ট রেখেই বক্তব্যের ইতি টানলেন রিং ভাই।

সন্ধ্যা ৭টা, বিদায় বেলা উপস্থিত। লিনাক্স মিন্ট বাংলাদেশ এর পক্ষ থেকে লিনাক্স মিন্ট ৯ ইসাডোরার কাস্টমাইজড ডিভিডি ও অংকুরের পক্ষ থেকে ফেডোরা ১৪ এর ডিভিডি অংশগ্রহনকারীদের মাঝে বিতরন করা হয়। অংশগ্রহনকারীদের সবাইকে আবারো ধন্যবাদ এবং আগামীতে আরো বড় এরকম আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে আয়োজনের ইতি টানেন মাসনুন।

আয়োজনে সহায়তা করেছে ‘লিভিও’ (www.leevio.com)। ফোরাম সহযোগী ছিলো: আমাদের প্রযুক্তি, প্রজন্ম ফোরাম, আড্ডার আসর। ব্লগিং পার্টনার ছিলো সচলায়তন, এবং সৌগত ও অনুপপ্লানেট। আয়োজনের রেডিও পার্টনার ছিলো অনলাইন রেডিও রেডিও গুনগুন।

আয়োজনের ছবি পাবেন https://picasaweb.google.com/toshazed/GqqPUI এবং http://me.anupplanet.com/photos/tux-fair-2011 ঠিকানায়।

এই পোস্টের সাথে লিংক করুন!

ইমেইলঃ

ওয়েবসাইট বা ব্লগঃ

ফোরামঃ