বাবরের এলোমেলো কথামালা
উবুন্টুতে PHP 5.3 সহ Nginx ওয়েব সার্ভার ইন্সটল করুন কোন প্রকার কম্পাইল ছাড়া
বর্তমানে এই ইন্টারনেটের যুগে সার্ভার বলতে বেশিরভাগ মানুষই ওয়েব সার্ভারকেই বুঝিয়ে থাকে। ওয়েব সার্ভারের কাজ হলো সার্ভারে আসা http রিকোয়েস্টগুলোকে সার্ভ করা।
সবচেয়ে বেশী ব্যবহৃত ওয়েব সার্ভার হচ্ছে এপাচি। এর সুবিধা, ফিচার, নিরাপত্তা অনেক বেশী এবং পরীক্ষিত- অনেকটা সে কারণে বেশীর ভাগ মানুষ ওয়েব সার্ভার প্রোগ্রাম বলতে এপাচিকেই মনে করে। তবে এপাচির ভাল দিকের পাশাপাশি কিছু দুর্বলতাও আছে। সেগুলো হলো: এপাচি অনেক মেমরি খায়, কাজের গতি ধীর। যেসব ওয়েব সাইটে প্রতি সেকেন্ডে কয়েক হাজার বা মিলিয়ন হিট হয় সেখানে এপাচি খুব সুবিধা করতে পারে না।
এপাশির বিকল্প হিসাবে আছে lighttp (আদর করে লাইটি বলে), lightspeed (কমার্শিয়াল) ও আরও বেশ কিছু প্রোগ্রাম। লাইটি খুব দ্রুত কাজ করে, তবে তাতে কিছু বাগের দরুন মাঝে মাঝেই রিবুট করতে হয়।
তবে বর্তমানে আরেকটা লাইটওয়েট সার্ভার খুব দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। এটি খুব দ্রুত কাজ করতে পারে। এর নাম এঞ্জিনেক্স (Nginx)। এটিকে প্রথমে লেখা হয় এপাচির একটি সহকারী হিসেবে। কিন্তু এর কার্যকারিতা দেখে প্রোগ্রামাররা একে আলাদা সার্ভারে রুপ দেয়।
বর্তমান যুগের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক চলছে এই সার্ভারে।
পিএইচপি সহ এঞ্জিনেক্স ইন্সটলে কিছুটা ঝামেলা হয়। তার কারণ এই সার্ভারে পিএইচপি রান করাতে php5-fpm নামে একটা বাড়তি মডিউল লাগে। আর এটা কম্পাইল করে নিতে হয়।
তবে আজকে আমি দেখাব কিভাবে কোনপ্রকার কম্পাইল ছাড়া উবুন্টুতে PHP 5.3 এবং MySQL সহ Nginx ওয়েব সার্ভার ইন্সটল করা যায়।
এজন্য ধারাবাহিক ভাবে নিচের কমান্ডগুলো টার্মিনালে চালিয়ে যান।
প্রথমে আমরা Nginx সার্ভার ইনস্টল করব। এজন্য নিচের কমান্ডটি দিন।
sudo apt-get install nginx
এরপর আমরা সার্ভারের কনফিগারেশন ঠিক করব। এজন্য
sudo nano /etc/nginx/sites-available/default
কমান্ড দিয়ে কনফিগারেশন ফাইলটি ওপেন করুন। এবং এতে যা লেখা আছে তার সব মুছে দিয়ে নিচের লেখাগুলো লিখে দিন।
server {
listen 80;
server_name localhost;
access_log /var/log/nginx/localhost.access.log;
## Default location
location / {
root /var/www;
index index.php;
}
## Images and static content is treated different
location ~* ^.+.(jpg|jpeg|gif|css|png|js|ico|xml)$ {
access_log off;
expires 30d;
root /var/www;
}
## Parse all .php file in the /var/www directory
location ~ .php$ {
fastcgi_split_path_info ^(.+\.php)(.*)$;
fastcgi_pass backend;
fastcgi_index index.php;
fastcgi_param SCRIPT_FILENAME /var/www$fastcgi_script_name;
include fastcgi_params;
fastcgi_param QUERY_STRING $query_string;
fastcgi_param REQUEST_METHOD $request_method;
fastcgi_param CONTENT_TYPE $content_type;
fastcgi_param CONTENT_LENGTH $content_length;
fastcgi_intercept_errors on;
fastcgi_ignore_client_abort off;
fastcgi_connect_timeout 60;
fastcgi_send_timeout 180;
fastcgi_read_timeout 180;
fastcgi_buffer_size 128k;
fastcgi_buffers 4 256k;
fastcgi_busy_buffers_size 256k;
fastcgi_temp_file_write_size 256k;
}
## Disable viewing .htaccess & .htpassword
location ~ /\.ht {
deny all;
}
}
upstream backend {
server 127.0.0.1:9000;
}
এবার নিচের কমান্ডটি দিয়ে পিএইচপি ইন্সটল করে নিন।
sudo apt-get install php5-cli php5-common php5-suhosin
এবার আমরা php5-fpm মডিউলটি ইন্সটল করব। এজন্য নিচের কমান্ডগুলো একটা একটা করে দিন।
sudo add-apt-repository ppa:brianmercer/php
sudo apt-get update
sudo apt-get install php5-fpm php5-cgi
তবে যদি আপনি উবুন্টুর সার্ভার এডিশন ব্যবহার করেন তবে php5-fpm মডিউলটি ইন্সটল করার আগে নিচের কমান্ডটি রান করবেন।
sudo apt get install python-software-properties
এবার নিচের কমান্ড দিয়ে MySQL সার্ভার ইন্সটল করে নিন।
sudo apt-get install mysql-server
কাজ শেষ। এবার শুধু Nginx এবং php5-fpm রিস্টার্ট করুন।
sudo /etc/init.d/nginx restart
sudo /etc/init.d/php5-fpm restart
এবার টেস্টিং। /var/www ফোল্ডারে index.php নামে একটা ফাইল তৈরী করুন এবং তাতে নিচের কোডটি দিন।
<?php phpinfo(); ?>
ব্রাউজ করে দেখুন পিএইচপি রান করেছে কি না।
আপনি যদি MySQL এডমিনিস্ট্রেশনের জন্য phpMyAdmin ব্যবহার করতে চান তবে নিচের কমান্ডের মাধ্যমে php5-mysql প্যাকেজটি ইন্সটল করে নিন।
sudo apt-get install php5-mysql
তো এবার উপভোগ করতে থাকুন পৃথিবীর সবচেয়ে দ্রুততম সার্ভার।
কৃতজ্ঞতাঃ
লেখার মূল অংশটি এখান থেকে নেয়া।
আর আলমগীর ভাইয়ের এই লেখা থেকে অনুপ্রাণিত।
লেখকঃ বাবর তারিখঃ আগস্ট 22, 2010 সময়ঃ 8:16:18 অপরাহ্ন, বিভাগঃ উবুন্টু, কম্পিউটার। এই পোষ্টের মন্তব্যরে জন্য RSS 2.0 তে অনুসরন করুন। আপনি মন্তব্য করতে পারেন অথবা আপনার নিজের সাইট থেকে ট্র্যাকব্যাক করতে পারেন। |
কোন ট্র্যাকব্যাক নেই।
সুযে ১১.৪ কি আমার জন্য না!?
প্রায় 1 বছর আগে - 4 মন্তব্য সমুহ
খুব আগ্রহ নিয়ে ওপেন সুসের নতুন ভার্সন ১১.৪ এর জন্য অপেক্ষা করছিলাম। সিদ্ধান্ত নিয়েছিলাম এটা দিয়েই সুযের কেডিইতে মুভ করবো। আর পাশে উবুন্টু গ্নোমটা রাখবো। কিন্তু তা আর হলো না। রাতে সাড়ে ১০ টার দিকে বসেছি। হোম ফোল্ডারে থাকা ডাউনলোড শেষ হওয়া ফাইলটা রাইট ক্লিক করে ডিভিডি বার্ণ করলাম। অনেকআগে বার্ণ করা ম্যাভেরিকের ডিভিডিটা ঢুকিয়েছি…
চালু হলো গ্নোম ৩ এর ওয়েবসাইট
প্রায় 1 বছর আগে - 2 মন্তব্য সমুহ
সবচেয়ে জনপ্রিয় লিনাক্স ডিই গ্নোম (Gnome) এর তৃতীয় সংস্করণ মুক্তির পথে রয়েছে। সে হিসেবেই চালু করা হয়েছে গ্নোম ৩ এর ওয়েবসাইট। লিংকঃ http://gnome3.org/ সাথে এর আলফা ভার্সনও রিলিজ করা হয়েছে। পূর্ণ সংস্করণ মুক্তি পাবে এপ্রিল মাসে। গ্নোম ৩ এর অন্যতম একটা স্লোগান হচ্ছে Made of Easy গ্নোম ৩ এ আসছে বিল্টইন মেসেজিং এবং নোটিফিকেশন সিস্টেম।…
একটি ছবি পোস্টঃ আমার ডাউনলোডারের স্পীড :D
প্রায় 1 বছর আগে - 5 মন্তব্য সমুহ
ব্যবহার করি বাংলালায়ন ওয়াইম্যাক্স এর ২৫৬ kbps এর আনলিমিটেড প্যাকেজটা।
এবার আপনারাই বলুন, কি মনে হলো উপরের ছবি দেখে? IDM এর কি সত্যিই কোন বিকল্প নেই!?
pyFontFixer – ওয়ান ক্লিক ফন্ট ফ্যামিলি অপটিমাইজার
প্রায় 1 বছর আগে - 3 মন্তব্য সমুহ
আপনি কি কখনো আপনার সিস্টেমের ডিফল্ট ফন্ট পরিবর্তন করার চেষ্টা করেছেন, এবং আশ্চর্য হয়েছেন কেন এটা সয়ংক্রিয় ভাবে করা যায় না? চিন্তা মাত করুন। এখন আপনি খুব সহজেই Sans এবং Sans-Serif ফন্ট ফ্যামিলির জন্য প্রথম এবং দ্বিতীয় ফন্ট সেট করতে পারবেন। সিস্টেম রিস্টার্টেরও কোন দরকার নেই, দরকার নেই লগ আউট করে লগ ইন করারও। কাজ…
উবুন্টু ফন্ট ব্যবহার করুন এবার লুসিডে
প্রায় 1 বছর আগে - 2 মন্তব্য সমুহ
আপনারা হয়তো অনেকেই জানেন যে, উবুন্টু তার সর্বশেষ রিলিজ ম্যাভেরিক মীর্ক্যাটে একেবারেই নতুন একটা জিনিস যোগ করেছে। হ্যা ঠিকই ধরেছেন। আমি উবুন্টু ফন্টের কথাই বলছি। অসাধারণ সুন্দর একটি ফন্ট। দেখেছেন ফন্টটা? এবার আপনারাই বলুন এটা কেমন। তো আপনি যদি লুসিড ছেড়ে নড়তে না চান তবুও চাইলেই এখন এই ফন্টটা চেখে দেখতে পারেন। ব্যবহার করতে চাইলে…
উবুন্টু ১০.১০ ম্যাভেরিক কুইক রিভিউ
প্রায় 1 বছর আগে - 5 মন্তব্য সমুহ
অবশেষে ইন্সটল করলাম উবুন্টুর নতুন আপডেট ম্যাভেরিক মীর্ক্যাট। একেবারে পাংখা পাংখা লাগতেছে। কিছুক্ষণ ব্যবহার করলাম। সেখান থেকেই টাইপ করছি। একটা কুইক রিভিউ দেয়ার চেষ্টা করলাম। নতুন আপডেটে কয়েকটি মেজর পরিবর্তন করা হয়েছে। প্রথমেই যে পরিবর্তন টা এসেছে তা হল ইন্সটলেশন মেনুতে। নতুন ইন্সটলেশন মেনুতে ইন্সটলেশন ড্রাইভটা আগে সিলেক্ট করতে হয়। এর ফলে ইন্সটলেশন টাইমটা কমে…
এসে গেল ম্যাভেরিকের কাউন্টডাউন ব্যানার, আপনি লাগিয়েছেন তো!
প্রায় 1 বছর আগে - মন্তব্য নাই
এইমাসেই উবুন্টুর নতুন ভার্সন ম্যাভেরিকের বেটা ভার্সন বের হয়েছে। এরসাথে প্রচারের জন্য উবুন্টু কর্তৃপক্ষ রিলিজ টাইমের কাউন্টডাউন ব্যানার প্রকাশ করেছে। ওয়েবসাইট কোডঃ <a href=”http://www.ubuntu.com/”><img src=”http://www.ubuntu.com/countdown/banner1.png” border=”0″ width=”180″ height=”150″ alt=”The next version of Ubuntu is coming soon”></a> ফোরাম কোডঃ [url=http://www.ubuntu.com][img]http://www.ubuntu.com/countdown/banner1.png[/img][/url] ওয়েবসাইট কোডঃ <a href=”http://www.ubuntu.com/”><img src=”http://www.ubuntu.com/countdown/banner2.png” border=”0″ width=”180″ height=”150″ alt=”The next version of Ubuntu is coming soon”></a>…
Ylmf.OS আরেকটি উবুন্টু বেজড এক্সপি সদৃশ অপারেটিং সিস্টেম
প্রায় 1 বছর আগে - 8 মন্তব্য সমুহ
শুভ বিকাল। আশা করি ভাল আছেন সবাই। আজ আমি আপনাদের এমন একটি অপারেটিং সিস্টেমের সাথে পারিচয় করিয়ে দেব যা দেখতে একবারেই উইন্ডোজ এক্সপির মত। তৈরী করা হয়েছে আরেক জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রো উবুন্টু এর উপর ভিত্তি করে। এর নাম Ylmf OS কিছুদিন আগে এর 3.0 ভার্সন রিলিজ হয়েছে। যা সম্পুর্ণরুপে লুসিড লিংক্সের উপর ভিত্তি করে তৈরী…
উবুন্টু ১১.০৪ এর কোডনেম ঘোষনা
প্রায় 1 বছর আগে - মন্তব্য নাই
সদ্য পাওয়া একটি সংবাদ আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমার এই পোস্ট। উবুন্টু ১০.১০ রিলিজ হতে আর মাসদুয়েক বাকি, এরই মধ্যে মার্ক শাটলওয়ার্থ ঘোষনা করে ফেলেছেন উবুন্টু ১১.০৪ এর কোডনেম, যেটি রিলিজ হবে ২০১১ সালের এপ্রিল মাসে। তার ঘোষনা অনুযায়ী উবুন্টুর এই ভার্সনটির নাম হবে- Natty Narwhal. Narwhal সম্পর্কে বলা হয়েছে- ‘এটি একধরনের তিমি মাছ…
উবুন্টুতে প্রক্সি কনফিগার করা
প্রায় 1 বছর আগে - 3 মন্তব্য সমুহ
ইন্টারনেট ব্যবহার করলে প্রক্সি দরকার হতেই পারে। বিশেষ করে ব্লকড সাইটগুলো একসেস করার জন্য। অনেক ফাইল শেয়ারিং সাইটগুলো থেকে ডাউনলোডের জন্যও দরকার হতে পারে। এজন্য আজকে আমরা দেখব কিভাবে উবুন্টুতে প্রক্সি কনফিগার করতে হয়। এজন্য আমরা টর(Tor) ব্যবহার করব। আসুন এবার শুরু করা যাক। আপনি টার্মিনাল খুলে একে একে নিচের কমান্ডগুলো রান করুন। sudo add-apt-repository…





প্রায় 1 বছর আগে
খুবই কাজের পোষ্ট। ধন্যবাদ। আচ্ছা…. আমি যদি আমার পিসিকি সার্ভার বানিয়ে ইন্টারনেটের সাথে সংয়ুক্ত করতে চাই… তাহলে কি করতে হবে? কিভাবেই বা করব? এ সংক্রান্ত একটি পোষ্ট দিন প্লিজ।
প্রায় 1 বছর আগে
দেখি লিখতে পারি কি না। এই লেখাটাই তো কপি পেস্ট। আর তা বাংলাদেশের প্রেক্ষাপটে কোন কাজেই আসবে না।
প্রায় 7 মাস আগে
Unapralelled accuracy, unequivocal clarity, and undeniable importance!
প্রায় 7 মাস আগে
BYnbD2 xtcjmhqapefx
প্রায় 7 মাস আগে
BgfTG5 zbezfzbgxfob